ঝিনাইদহে চার ডেঙ্গু রোগী শনাক্ত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

করোনার মধ্যে ঝিনাইদহে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, এ পর্যন্ত চার জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগ সম্পর্কে গ্রামের মানুষের সচেতনতা নেই। ডেঙ্গু ও করোনার উপসর্গ প্রায় একই রকম। তাছাড়াও গ্রামের মানুষ পরীক্ষা করতে আগ্রহী নয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, ডেঙ্গু আক্রান্ত দুই জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গুর বাহক এডিস মশা। স্বচ্ছ পানিতে এডিস মশার প্রজনন ঘটে। পৌরসভা এলাকায় মশক নিধনের ব্যবস্থা আছে। তবে সব পৌর এলাকায় নেই। পৌর শহরের বাইরে মশক নিধনের ব্যবস্থা নেই।  ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, মশক নিধনের জন্য ওষুধ স্প্রে করা হচ্ছে।