ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিল ভারত

স্পোর্টস ডেস্ক

অভাবনীয় কাজই করলেন মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরাহ। বল নয় ব্যাট হাতে। নবম  উইকেটে এই জুটির ৮৯ রানের কল্যাণে লর্ডসে ইংল্যান্ডকে শেষ দিনে ২৭২ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। শামি ৫৬ ও বুমরাহ ৩৪ রানে অপরাজিত ছিলেন।  জবাব দিতে নেমে আবারও সেই শামি-বুমরাহতেই দিশেহারা দুই ইংলিশ ওপেনার। ১ রানের ভেতরই বুমরাহর শিকার হয়ে ররি বার্নস ও শামির শিকার হয়ে সাজঘরে ফেরেন ডম সিবলি। দুই জনই আউট হয়েছেন শূন্য রানে।

তৃতীয় উইকেটে সামান্য প্রতিরোধ গড়লেও দলীয়ে ৪৪ রানে ইশান্ত শর্মার ফাদে পা দিয়ে ফিরে যান হাসিব হামিদ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। হার এড়ানোর লক্ষ্যে জনি বেয়ারস্টোকে নিয়ে ক্রিজে ব্যাট করছেন ২৫ রান করা ইংলিশ অধিনায়ক জো রুট। এর আগে ৬ উইকেটে  ১৮০ রান নিয়ে দিন শুরু করে ভারত। শুরুতেই অবশ্য আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রিশাভ পান্ট (২২) ও ইশান্ত শর্মাকে (১৬) তুলে নেন ওলি রবিনসন।