বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থ, অসহায় ও দরিদ্রদের মধ্যে রিকশা ও সেলাই মেশিন প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস। রাজধানীর সবুজবাগস্থ ৫ নম্বর ওয়ার্ডের দরিদ্রদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে ১০ জনকে ১০টি রিকশা, পাঁচ জনকে পাঁচটি নতুন ভ্যানগাড়ি, ৩০ নারীকে সেলাই মেশিন, তিনটি পরিবারের মধ্যে একটি ঠেলাগাড়ি, দুই পঙ্গু ব্যক্তিকে দুটি হুইলচেয়ার প্রদান করেন তিনি। এ সময় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবার জন্য ফ্রি অক্সিজেন ব্যাংক সেবার উদ্বোধন করা হয়। রবিবার বাসাবো সবুজবলয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি