দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
দেবীগঞ্জ কিন্ডারগার্ডেন স্কুলে উপজেলা বিএনপির পক্ষ থেকে করোনা রোগীদের জন্য হেল্প সেল চালু হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের তত্ত্বাবধানে চালু করা এই সেল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাাবিব দুলু ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে গত শুক্রবার উদ্বোধন করেন। দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তোরাব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম-আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, ফরিদুল ইসলাম ও আবুল হোসেন তোবারক হ্যাপি প্রমুখ।