জাতীয় শোক দিবসে উপলক্ষে সোমবার (১৬ই আগস্ট) বিকেলে জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করে রাইজিং এইড ফাউন্ডেশন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংগঠনে যুক্ত রয়েছে। জনহিতকর স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
রাইজিং এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল আলম বিপ্লব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। বিশেষ করে শিবচর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ যারা নদী ভাঙ্গনের কারনে ক্ষতিগ্রস্থ তাদের পাশে আমরা থাকতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি, চিকিৎসার স্বার্থে আমরা ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প করেছি।
তিনি বলেন, সংগঠনের কাজ চালিয়ে নিতে এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি আমাদের সহযোগিতা করে আসছেন। সকলের সহযোগিতায় এই সংগঠনটি সত্যিকার অর্থে দুঃখী মানুষের পাশে থাকতে কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/এসএইচ