যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শিশুর সংখ্যায় রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনার ডেলটা সংস্করণ ছড়িয়ে পড়ায় আক্রান্তের হার দ্রুত বাড়ছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১ হাজার ৯০২ জন করোনা আক্রান্ত শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে যা এক রেকর্ড। করোনায় নতুন আক্রান্তদের মধ্যে যারা টিকা নেননি তাদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটির দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রে ১২ বছরের কম বয়সি শিশুদের এখনো করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যা ২.৪ শতাংশ। আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এক পঞ্চমাংশই ফ্লোরিডা রাজ্যের বাসিন্দা। -ডয়চেভেলে