যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে জাতি গঠন আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল জঙ্গিগোষ্ঠী আল কায়েদা যাতে আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আমাদের ওপর আর হামলা না করতে পারে। গত এক দশকে আমরা সেটাই নিশ্চিত করেছি।
সোমবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রায় ২০ বছর আগে আমরা সুস্পষ্ট লক্ষ্য নিয়ে আফগানিস্তানে গিয়েছিলাম। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গিগোষ্ঠী আল কায়েদা আমাদের ওপর হামলা করে। আল কায়েদা যেন আফগানিস্তানের মাটি ব্যবহার করে আর হামলা চালাতে না পারে সেটা আমরা নিশ্চিত করেছি।
We went to Afghanistan almost 20 years ago with clear goals: get those who attacked us on September 11, 2001—and make sure al Qaeda could not use Afghanistan as a base from which to attack us again.
— President Biden (@POTUS) August 16, 2021
We did that—a decade ago.
Our mission was never supposed to be nation building.
২০০১ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলা করে। হামলার পর আল কায়দা নির্মূলে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। তাদের অভিযানে ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়দা নেতা ওসাবা বিন লাদেন নিহত হন। চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর মে থেকে আফগানিস্তান দখলে অভিযানে নামে তালেবানগোষ্ঠী এবং পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে নেয়।
ইত্তেফাক/এএএম