চট্টগ্রামে করোনায় আরও ১১ জনের মৃত্যু 

চট্টগ্রামে করোনায় ১১ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৪৩৮ জন আক্রান্ত হন। সংক্রমণের হার ১৯ দশমিক ৪৬ শতাংশ। আরোগ্যলাভ করেন ৫৩২ জন। আজ সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এ সব তথ্য জানা যায়। 

রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও আরও নয় ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ৪৩৮ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৫ হাজার ৫১৬ জন।

করোনায় শহরের ৪ জন ও গ্রামের ৭ জন মারা যান। মৃতের সংখ্যা এখন ১ হাজার ১৩৯ জন। এতে শহরের ৬৫৩ জন ও গ্রামের ৪৮৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৩২ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৬২ হাজার ১৯৯ জনে উন্নীত হয়েছে।

ইত্তেফাক/এমআর