আফগানিস্তানে চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে জাপান। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার কোনো ধরনের লড়াই ছাড়াই আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালেবান।
বিবৃতিতে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির কারণে সেখানে অবস্থিত আমাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছি। আপাতত ইস্তানবুলের (তুরস্কের রাজধানী) একটি অফিসে দূতাবাসের কার্যক্রম স্থানান্তর করা হয়েছে।
দূতাবাসে থাকা সর্বশেষ ১২ জন কর্মকর্তা বন্ধু রাষ্ট্র কর্তৃক সামরিক বিমানে করে কাবুল বিমানবন্দর ত্যাগ করেছেন। তাদের দুবাইতে নামিয়ে দেওয়া হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় আফগানিস্তানে থাকা জাপানি নাগরিকদের যে কোনো উপায়ে দেশটি থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে। এবং বলেছে, আফগানিস্তানে সব ধরনের ভ্রমণ স্থগিত করা উচিত।
ইত্তেফাক/টিএ