রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর পালিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদি। রবিবার (১৫ আগস্ট) তিনি আফগানিস্তান ছেড়েছেন।
ব্রিটিশ সঙ্গবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আজমল আহমাদে টুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার আগের কয়েক সপ্তাহ কীভাবে কেটেছে।
1/The collapse of the Government in Afghanistan this past week was so swift and complete - it was disorienting and difficult to comprehend.
— Ajmal Ahmady (@aahmady) August 16, 2021
This is how the events seemed to proceed from my perspective as Central Bank Governor.
ওই টুইট বার্তায় তিনি বলেন, দেশটির মুদ্রার মান রেকর্ড নেমে যাওয়া এবং নতুন করে আর কোন ডলার তাকে সরবরাহ করা হবে না জানতে পেরে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন। এটা এইভাবে শেষ হওয়ার কথা ছিল না। আফগান নেতাদের পরিকল্পনা হীনতায় আমি বীতশ্রদ্ধ।
আফগান সরকারকে তিনি দায়ী করে বলেন আফগানিস্তানে যা কিছু ঘটেছে তার সম্পূর্ণ দায় সরকারের।
এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
ইত্তেফাক/এএইচপি