মো. সাইদুর রহমান সিজান
শিক্ষার্থী, দশম শ্রেণি
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা
২৮. প্রশ্ন: স্টয়কিওমিতি কাকে বলে?
উত্তর: রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উত্পাদের পরিমাণ এবং উত্পাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা হয় তাকে স্টয়কিওমিতি বলে।
২৯. প্রশ্ন: লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?
উত্তর:রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটি বিক্রিয়ার সময় নিঃশেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।
৩০. প্রশ্ন: Analar কাকে বলে?
উত্তর: কোন পদার্থকে যদি ৯৯% বিশুদ্ধ করা যায় এবং এর থেকে বেশি বিশুদ্ধ করা যায় না তবে তাকে এ্যানালার গ্রেড বা
এ্যানালার পদার্থ বলে।