ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে জাতীয় শোক দিবসকে ঘিরে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের জন্য দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আজাহার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রফিক, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা এ সময় উপস্থিত ছিলেন।