আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল এস এম মাযহারুল হক অডিটরিয়ামে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। প্রধান আলোচক ছিলেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। অনুষ্ঠানপরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান লাফিজ, জসিম উদ্দিন, এমদাদুল হক মিলন, মাহবুবুর রহমান শোয়েব ও আরিফ হোসেন নির্জল।