জাতীয় শোক দিবসে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি শোষণহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন। জীবদ্দশায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে না পারলেও তার কন্যা বলিষ্ঠ রাজনীতিতে সেই লক্ষ্য পূরণে কাজ করছেন। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার। প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার আওয়ামী লীগের সভাপতি সফিউল্লাহ সফি। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমিতির সহসভাপতি খবির উদ্দিন আহম্মেদ, সহসাধারণ সম্পাদক মো. হাসানুল কবির হাসান, প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি