নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক কৃষ্ণগোবিন্দপুর উচ্চবিদ্যালয়, পো: রামচন্দ্রপুরহাট, উপজেলা+জেলা-চাঁপাইনবাবগঞ্জ-এ শূন্যপদে একজন নিরাপত্তা কর্মী এবং সৃষ্ট শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী আবশ্যক। অগ্রণী ব্যাংক লিমিটেড, বারঘরিয়া শাখার অনুকূলে ৫০০/= টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীগণকে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে। নিরাপত্তাকর্মী পদে পূর্বের আবেদনকারীগণের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। —প্রধান শিক্ষক। সিকে-৭৭৬
নিয়োগ বিজ্ঞপ্তি: টেকনাফ উপজেলাধীন হ্নীলা উচ্চ বিদ্যালয়ে সরকারী বিধি মোতাবেক শূন্যপদে ১ জন অফিস সহায়ক, ১ জন নৈশপ্রহরী ও ১ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী, জেএসসি/জেডিসি পাস, বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগ: সভাপতি, হ্নীলা উচ্চ বিদ্যালয়, মোবাইল নং-০১৮১৯৫০২১৮০। সিকে-৭৭৩