নেত্রকোনা প্রতিনিধি
আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনায় পাটের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। তারা জানায়, এবার প্রতি হেক্টরে আড়াই থেকে তিন মেট্রিক টন পাট উত্পাদন হয়েছে। প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকায়। মদনপুরের কৃষক সুজাদুল ফারাস এবং আবু চান জানান, এ বছর পাটের ভালো দাম পেয়েছেন। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালরক এফ এম মোবারক আলী বলেন, এবার পাটের উত্পাদন ভালো হয়েছে। কৃষকরা উত্পাদিত পাটের দামও ভালো পাচ্ছেন। কৃষকরা লাভবান হওয়ায় আশা করছি আগামী বছর পাটের আবাদ আরো বাড়বে।