সিলেট অফিস
সিলেটে করোনায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর পর সোমবার মৃত্যু পাঁচ জনে নেমে এলে মঙ্গলবার এ সংখ্যা আবার বেড়েছে। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে আরো ১৭ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৩৫৭ জনের। তবে নতুন মৃত্যুবরণ করা সবাই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে ১১ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে মারা গেছেন এবং ছয় জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।