ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক, নারী নির্যাতন ও ৩৪ ধারায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডাকাতির প্রস্তুতিকালে যুবরাজ মিয়া, সুজন মিয়া, সাদ্দাম হোসেন টিটু, শামীম আহম্মেদ, শফিকুল ইসলাম শফিক, মতিউর রহমান সেজান, রিয়াদুল ইসলাম প্রান্ত ও মোজাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়নাল মিয়া ও পুলিশ আইনের ৩৪ ধারায় শাহারুলকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।