আফগানিস্তানে নারী অধিকার রক্ষা করা হবে: তালেবান মুখপাত্র

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করে তালেবানরা। তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের নারীরা ইসলামী শরিয়াহ মেনে যেকোনো চাকরী করতে পারবে। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

তাদের সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘‘তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে, আফগানিস্তানে আর কারো ওপর নির্যাতন করা হবে না’’।

এর আগে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) টুইট করে একথা জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে বা প্রেসিডেন্ট পালিয়ে গেলে বা পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্টই তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমি বর্তমানে দেশের ভেতরে আছি এবং আমি বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট। 

ইত্তেফাক/এএইচপি