বান্দরবানে ৪৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ৪৭ হাজার পিস ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলা সদরের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সড়কের ছালামীপাড়ার কাছ থেকে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের আটক করে। চাকঢালা সীমান্ত দিয়ে এসব ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। আটক মাদক কার্বারিরা হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ছালামীপাড়ার মো. সৈয়দ উল্লাহ, মো. সৈয়দ আলম, আবুল কাসেম, ইব্রাহিম খলিল ও ছাবের আহাম্মদ (কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৪-এর ব্লক-বি-৮-এর আশ্রিত রোহিঙ্গা)।