জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ইউপি চেয়ারম্যান সমিতি নেতাদের সাক্ষাত্

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব এবং চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন গাজীর (বিল্লাল) নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে তার ধানমন্ডির ব্যক্তিগত কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত্ করে।

এ সময় সমিতির সহসভাপতি মুহা মাহবুবুর রহমান ধলু, সাংগঠনিক সম্পাদক সামসুল আজাদ শীতল, সহসাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক ফারুক পাঠান, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবুল হোসাইন চতুল, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ জহিরুল ইসলামসহ সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

সাক্ষাত্কালে সমিতির সভাপতি দেশের সব ইউপি চেয়ারম্যান এবং তাদের পরিবারের জন্য বিনা মূল্যে  চিকিত্সাসেবার জন্য একটি হাসপাতাল এবং সমিতির ঢাকায় নিজস্ব একটি কার্যালয়ের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে জাহাঙ্গীর কবির নানকের কাছে অনুরোধ জানান। এ সময় জাহাঙ্গীর কবির নানক সমিতির সব নেতাকে আশ্বস্ত করেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কল্যাণ ট্রাস্ট এবং সমিতির কার্যক্রমের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন। —প্রেস বিজ্ঞপ্তি।