কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সংরক্ষিত ওয়ার্ডের নাদিয়া নাসরিন নামে এক নারী কাউন্সিলর তার কার্যালয়ে ডেকে নিয়ে নিজ হাতে ১০০ জনের দেহে মডার্নার করোনা টিকা পুশ করার ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে ঘটনার সত্যতা মিলেছে বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। জেলা সিভিল সার্জন বলেন, তদন্ত কমিটি বিকালে তাদের প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনটি বিধিমোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, সেখান থেকে নির্দেশনা পেলে পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।