শ্রীনগরে যৌতুক ও মাদক বিরোধী মতবিনিময় সভা

শ্রীনগরে নারীর প্রতি সকল সহিংসতা রোধ, যৌতুক, মাদকের অপব্যবহার, বাল্যবিবাহ ও আত্মহত্যা দূরীকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শ্রীনগরে এই মতবিনিময় সভায়  জাম্বু এবং কাশ্মির সংঘের ইমাম এবং অন্যান্য ধর্মের ব্যক্তিরা যৌতুকের দায়ে মৃত্যু, মাদকের অপব্যবহার ও আত্মহত্যা বিরোধী সচেতনতার উপর জোর দিয়েছেন। প্রায় ১২ জন ইমাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


 
জাম্বু এবং কাশ্মীর সংঘের চেয়ারম্যান হিলাল আহমেদ লোন বলেন, "সমাজে আমাদের ধর্মীয় নেতাদের দায়িত্ব সমাজের সকল দিক দেখাশোনা করা যাতে সকলে এসব বিষয়ে সচেতন হয়।" 

এছাড়া  তিনি আরও বলেন, কাশ্মীরে আত্মহত্যার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যেদিকে আমাদের সচেতন হতে হবে। কোনোভাবেই যেনো মাদক বেড়ে না যায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।এএনআই।

ইত্তেফাক/এএইচপি