স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে হেলেনা জাহাঙ্গীর

গুলশান থানার বন্যপ্রাণী সংরক্ষণ ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।

বুধবার তিনদিনের রিমান্ড শেষে পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। আদালতে স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল। 

এদিন প্রতারণার মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম। 

এর আগে মঙ্গলবার পল্লবী থানার পর্নোগ্রাফি আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তার জামিন মঞ্জুর করেন।

৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

ইত্তেফাক/ইউবি