‘জনগণের পাশে না থেকে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের পাশে না দাঁড়িয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত। 

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পীবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের করোনা চিকিৎসায় বিনামূল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

ড. হাছান মাহমুদ এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আজকে জাতীয় শোক দিবসকে সামনে রেখে খোরশেদ আলম খসরু, অনন্ত জলিল, মশিউর রহমান, চুন্নু ভাই, মৌসুমী, ওমর সানীসহ চলচ্চিত্র পরিবারের সদস্যরা এই অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। 

 

চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও পরিবেশক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি, অনন্ত জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চিত্রনায়িকা নিপুণ এবং বর্ষা বক্তব্য রাখেন।

 

ইত্তেফাক/ইউবি