বিমান বাহিনী এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও বিজিডি ই-গভ সার্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

সাইবার নিরাপত্তা বিষয়ে পারস্পারিক সহযোগিতার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সাইবার ওয়ারফেয়ার এন্ড ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরের মধ্যে এক ত্রি-পক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবদুস সাত্তার সরকার, বিজিডি ই-গভ সার্টের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও

তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম। এ উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ

জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সির

বিজিডি ই-গভ সার্ট সাইবার সুরক্ষায় কাজ করছে। এ টিমকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে। তিনি বলেন  বাংলাদেশ ব্যাংক, এনআইডি এবং পাসপোর্টের মত ২৭টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো চিহ্নিত করা হয়েছে (ক্রিটিক্যাল ইনফরমেশন

ইনফ্রাস্ট্রাচার আইডেন্টিফাই)। এই সকল পরিকাঠামো সুরক্ষায় আইসিটি বিভাগ কাজ করছে।

তিনি প্রতিনিয়ত একটা মহল সাইবার হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেন করোনা টিকা কার্যক্রম ‘সুরক্ষা’ অ্যাপ যাতে বন্ধ হয়ে যায় সেজন্য বাহির থেকে সাইবার হামলা বহুবার চালানো হয়েছে। আমাদের সংশ্লিষ্ট অভিজ্ঞ জনবল তা ভালো ভাবেই মোকাবেলা করেছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।