ট্রেলারে প্রশংসিত জ্যাকুলিনের ‘ভুত পুলিশ’

 বিনোদন ডেস্ক

 

আগামী ১০ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন সিনেমা ‘ভুত পুলিশ’। সিনেমাটিতে সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতমের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। মুক্তির আগে গতকাল সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। আর এতেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে ট্রেলারটি। ট্রেলারের সাইফ-জ্যাকুলিনের ভিন্নধর্মী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি তাদের ক্যারিয়ারে দারুণ কিছু যোগ করতে যাচ্ছে বলে অনেকেই মন্তব্য করছেন। এ নিয়ে জ্যাকুলিন বলেন, ‘আমার প্রতিটি কাজের মতোই এই কাজটি অনেক যত্ন নিয়ে করেছি। চেষ্টা করেছি দর্শকদের দাহিদার কথা মাথায় রাখার। অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে পরিচ্ছন্ন একটি গল্প দেখতে পাবেন দর্শকরা। দর্শকদের এমন প্রশংসা সত্যি অনুপ্রেরণা জোগায়। শুধু ট্রেলার দেখে নয়, সিনেমাটি দেখার পরও সবাই প্রশংসা করবেন, এ কথা বলতে পারি।’

উল্লেখ্য, ভুত পুলিশ সিনেমাটি পরিচালনা করেছেন পবন কপালানি এবং প্রযোজনা করেছেন রমেশ তৌরানি ও অক্ষয় পুরি। সিনেমাটি ১০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি কথা থাকলেও করোনার কারণে তারিখ পিছিয়ে ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে।