প্রকাশ পেল আফতাবের নতুন গান

সম্প্রতি প্রকাশিত হয়েছে আফতাব উদ্দিনের নতুন একটি গান। ‘বাউন্সি ক্রাশ’ শিরোনামের নতুন এই গানটির সুর ও সংগীত করেছেন তিনি নিজেই। নতুন গান প্রসঙ্গে আফতাব বলেন, ‘আমার আগের গানগুলোর মতো এই গানটিও আরএনবি ফরম্যাটে করেছি। গানটির সংগীতেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। এছাড়া শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে একটি নান্দনিক ভিডিও নির্মাণ করেছি গানটির। আশা করছি সবার গানটি ভালো লাগবে।’ উল্লেখ্য, আফতাব ২০১৬ সালে আরএনবি শিল্পী হিসেবে সংগীত জগতে প্রবেশ করেন। এরপর বেশ কয়েকটি গান দিয়ে বেশ পরিচিতি লাভ করেন তিনি।