করোনা সংক্রমণ ঠেকাতে টিকা প্রয়োজন। বর্তমানে সরকার টিকার যথেষ্ট মজুদ রেখেছে। বর্তমান করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুতেই থামানো যাচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, শুধু গণটিকাদান কর্মসূচি বহাল রেখেই সম্পূর্ণভাবে করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার ঠেকানো সম্ভব নয়। টিকার পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দেশের অধিকাংশ মানুষ বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে যথেষ্ট অবগত নয়। অনেকের মধ্যে টিকার প্রতি ভয় বা আস্থার অভাব লক্ষ করা যায়। এছাড়া যথাযথ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উদাসীন তারা। ফলে কোরবানি ঈদের ছুটি শেষ হতে না হতেই গ্রামগুলোতে করোনাভাইরাস ভয়ংকর রূপ ধারণ করেছে। তাই টিকা নিয়ে সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তারেক আল মুনতাছির
শিক্ষার্থী, ওমরগণি এম.ই.এস কলেজ, চট্টগ্রাম