কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে তিন কোম্পানির দর

ইত্তেফাক রিপোর্ট

বিনা কারণেই শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি তিনটি হলো—সিভিও পেট্রোকেমিক্যাল, স্টাইলক্রাফট এবং এইচআর টেক্সটাইল। জানা গেছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে।