আগ্রহের শীর্ষে শাহজিবাজার

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৩৬ দশমিক ৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শাহজিবাজার পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন মঙ্গলবার শাহজিবাজার পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮১ দশমিক ৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৯ দশমিক ৭০ টাকায়।  ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ ওরিয়ন ইনফিউশনের ৯ দশমিক ৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৬৪ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৯ দশমিক ৬০ শতাংশ, সাউথবাংলা ব্যাংকের ৯ দশমিক ৫৮ শতাংশ, পাইওনিয়ার ইনসিওরেন্সের ৮ দশমিক ৯৯ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮ দশমিক ৩৩ শতাংশ, মুন্নু এগ্রোর ৫ দশমিক ২৬ শতাংশ, মিরাকলের ৫ দশমিক ২৬ শতাংশ এবং সিটি জেনারেল ইনসিওরেন্সের শেয়ারদর ৫ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।