দর হারানোর শীর্ষে জুট স্পিনার্স

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৬টির বা ৫৭ দশমিক ৭৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল জুট স্পিনার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আগের দিন মঙ্গলবার জুট স্পিনার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৬ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬৫ দশমিক ৬০ টাকায়। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ শ্যামপুর সুগারের ৫ দশমিক ১২ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ দশমিক ৫২ শতাংশ, এবি ব্যাংকের ৪ দশমিক ১৯ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪ দশমিক ১০ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩ দশমিক ৬৯ শতাংশ, বে লিজিংয়ের ৩ দশমিক ৬৮ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৩ দশমিক ৬৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩ দশমিক ৬৩ শতাংশ এবং রূপালী ব্যাংকের শেয়ারদর ৩ দশমিক ৬২ শতাংশ কমেছে।