কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ আবদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে র্যাব-কুমিল্লা ক্যাম্পের একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী সুবর্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে। গ্রেফতার আবদুর রহমান ঐ গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য পাচারকালে আবদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৮৯ বোতল ফেনসিডিল ও ১০৭ বোতল স্কাফ সিরাপ (ফেনসিডিল জাতীয় মাদক) জব্দ করা হয়। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।