জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও সরবরাহ করার সময় ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব। ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, অভিযানে পর্নোগ্রাফি ভিডিও তৈরি ও সরবরাহ করার সময় ছয় জনকে গ্রেফতার করা হয়। এ সময় পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে ব্যবহূত সিপিইউ ছয়টি, হার্ডডিক্স ১০টি, মনিটর ছয়টি, কি বোর্ড ছয়টি, ক্যাবল ১৮টিসহ অন্যান্য সামগ্রী জব্দ করে র্যাব সদস্যরা। আসামিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।