বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন গত কয়েক দিন যাবত্ অসুস্থ। তিনি করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিত্সাধীন আছেন।
তার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়ের মিলনায়তনে গতকাল দুপুরে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ এবং সমিতি পরিচালিত খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সমিতির পক্ষ থেকে বিশেষ মোনাজাত এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি