শোক দিবস :ধামরাইয়ে ছাত্রলীগের আলোচনাসভা ও দোয়া মাহফিল

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

জাতীয় শোক দিবসকে ঘিরে ঢাকা-২০ এর এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মো. শামীম হোসেনের উদ্যোগে গতকাল সোমভাগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয় এবং করোনা থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, জেলা উত্তর ছাত্র লীগের সহসভাপতি আরাফাত ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহাজাহারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুমন চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।