নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়, ডাকঘর- গেন্ডারিয়া, থানা-শ্যামপুর, ঢাকা-১২০৪ এর জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ০৩ (তিন) বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি/সমমান পাস সরকারি বিধিমোতাবেক ০২ (দুই) জন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫০০/- (পাঁচশত) টাকার পে-অর্ডারসহ আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়াজেন নাই।—সভাপতি।   সিকে-৭৭৮

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক  বিদ্যালয়, কোর্টপাড়া, কুষ্টিয়া-তে শূন্য পদে একজন সহকারী প্রধান শিক্ষক, ০১ জন নিরাপত্তা কর্মী ও ০১ জন নৈশপ্রহরী আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীকে যথাক্রমে ১০০০/- টাকা ও ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট অগ্রণী ব্যাংক, মজমপুর শাখা, কুষ্টিয়ার অনুকূলে ০২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। প্রধান শিক্ষক, সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া। মোবাইল নং-০১৭৪৬৭২৫৭৫৭।   সিকে-৭৮২

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সদরে অবস্থিত  জামতৈল ধাপোকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর-বৈদ্যজামতৈল এর জন্য সৃষ্টপদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর ও একজন নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১০০০/- টাকা এবং নৈশপ্রহরীর ক্ষেত্রে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। প্রধান শিক্ষক-০১৩০৯-১২৮০৮।       সিকে-৭৮৩