লালমোহনে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ী সংকটাপন্ন

 লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের কোপে আহত ব্যবসায়ী শরীফ মাতাব্বরের অবস্থা (২৬) সংকটাপন্ন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত রবিবার শরীফ উপজেলার সৈনিক বাজারের বিকাশ ব্যবসায়ী।

শরীফের স্বজনদের চিকিত্সক জানিয়েছেন, তার অবস্থা জটিল। ধারালো অস্ত্রের কোপে শরীফের মাথার পেছনের বেশ কয়েকটি রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যা এখন সংযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় তাকে বাঁচিয়ে রাখাটা কষ্টসাধ্য ব্যাপার।

জানা গেছে, গত রবিবার রাতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের সৈনিক বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন শরীফ। এ সময় দোকানের আশপাশে ওত পেতে থাকা এলাকার ছিনতাইকারী আশিক শরীফের পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর শরীফের মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে আশিক। পরে শরীফের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে আশিক পালানোর চেষ্টা করে।