শোক সংবাদ

শামীম শেখ

সিরাজগঞ্জের সেখ পৌরসভার বিন্দুপাড়া মহল্লার সেখ সাইদ উল্লাহর ছেলে পত্রিকাবিক্রেতা শামীম সেখ (৭০) গত মঙ্গলবার সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা সরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। রাতে আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. আব্দুস সোবহান চাম্পা মিয়া

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজের পিতা ও পৌরসভার সাবেক কমিশনার সমাজসেবক মো. আব্দুস সোবহান চাম্পা মিয়া (৯০) গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ল্লিলাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব শহিদি মসজিদে মরহুমের জানাজ শেষে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়।