দুষ্টু ফড়িং ছানা,
উড়তে গিয়ে ঘুরতে গিয়ে
গাছের সাথে ঠেস লাগিয়ে
ভাঙল দু’খান ডানা।
কাঁদছে ছানা, না না!
এক্ষুনি মা দাও বানিয়ে
গোলাপ ফুলের পাপড়ি দিয়ে
আগের মতো ডানা।
করবে কী আর মায়ে!
পাপড়ি দিয়ে গড়ল ডানা
মেঘের দেশে উড়ল ছানা
সুবাস নিয়ে গায়ে।
একাদশ শ্রেণি, সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর, নরসিংদী