আবারও ভাঙনের মুখে পড়েছে সরিষাবাড়ীর শিশুয়া বাঘমারা ব্রিজ। গত বন্যায় ব্রিজটির সংযোগ সড়ক ভেঙে পড়ার পর বালু ফেলে সংস্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ভেঙে পড়া সংযোগ সড়কটি পরিপূর্ণভাবে কাজ না করায় আবারও ব্রিজটি ভাঙনের মুখে পড়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, বন্যা আসার আগে জরুরি ভিত্তিতে ঐ ব্রিজের সঙ্গে সংযোগ করে একটি বেইলি ব্রিজ স্থাপন করা জরুরি। উপজেলা প্রকৌশলী রকিবুল হাসান বলেন, গত বন্যায় ব্রিজের সংযোগ রাস্তা ভাঙার পর গত অর্থবছরে ৮ লাখ টাকা এবং এডিপি থেকে ২ লাখ টাকা বরাদ্দ দিয়ে বালু ফেলা হয়েছে। এবার শুনেছি আবার ভেঙে পড়েছে।