বোরহানউদ্দিনে আমন চাষে ব্যস্ত কৃষক

আমন চাষে ব্যস্ত সময় পার করছেন বোরহানউদ্দিনের কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে উফশী এবং ২ হাজার ৯০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক অহিদ সর্দার জানান, তিনি তিন একর, মোতাহার আড়াই একর ও জলিল দেড় একর জমিতে আমন চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক জানান, আমনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। উপসহকারী কৃষি কর্মকর্তারাও মাঠ পর্যায়ে সব সময় মনিটরিং করছে। কৃষকরাও খুবই উজ্জীবিত। আশাকরি লক্ষ্যমাত্রা পূরণ হবে।