সৈয়দপুর থেকে হারিয়ে যাচ্ছে কাশফুল

সৈয়দপুরের গ্রামীণ জনপদ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে কাশবন। একসময় গ্রামের ঝোপঝাড়, রাস্তা-ঘাট ও নদীর দুই ধারসহ বিভিন্ন স্থানে কাশফুল দেখা গেলেও এখন তেমনটা আর চোখে পড়ে না। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, এ কাশবন চাষে বাড়তি পরিচর্যা ও সার প্রয়োগের প্রয়োজনও নেই। নিজ থেকে অথবা বীজ ছিটিয়ে দিলেই কাশবনের সৃষ্টি হয়ে থাকে। কাশবনের ব্যবহার বহুবিধ। চারাগাছ একটু বড় হলেই এর কিছু অংশ কেটে গরু-মহিষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। কাশ দিয়ে গ্রামের নারীরা ঝাটা, ডালি, দোন তৈরি করে থাকেন। কৃষকরা ঘরের ছাউনি হিসেবেও ব্যবহার করে থাকেন।