পাথরচাপা পড়ে মধ্যপাড়া খনিতে শ্রমিকের মৃত্যু

ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় বুধবার রাতে পাথরের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান শেখ (৫২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং) আবু তালেব ফারাজি বলেন, ভূগর্ভে পাথর ক্লিন করার সময় আকস্মিকভাবে আব্দুল মান্নান শেখের শরীরের ওপর পাথর পড়ে। এতে তিনি পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে তার মৃত্যু হয়।