ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় বুধবার সন্ধ্যায় পাঁচ রোহিঙ্গা দালালসহ ১১ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতারকৃতদের ভাসানচর থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম । পুলিশ সুপারের দেওয়া তথ্যমতে, রোহিঙ্গা ক্যাম্পে তৃতীয় ধাপে আসা বসবাসকারী গ্রেফতারকৃত রোহিঙ্গা দালালরা হলো—জাহিদ হাসান, মোহাম্মদ তৈয়ব, সেলিম, ইসমাইল, প্রথম ধাপের শফি আলম এবং পালানোর চেষ্টাকারী রোহিঙ্গারা হলো—ষষ্ঠ ধাপের সিদ্দিক, তার স্ত্রী সমুদা খাতুন ও ছেলে সফিউদ্দিন, আজিমুল্লাহ, তার স্ত্রী আল মারজান ও ছেলে ওমর ফারুক।