বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান। একই সঙ্গে তাকে তিন বছরের জন্য ঐ বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী  রেজিস্ট্রার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার এ নিয়োগ প্রদান করেন। এর আগে মঙ্গলবার অধ্যাপক ড. নাজমুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে পরীক্ষা নিয়ন্ত্রকের পদটি শূন্য হয়।