অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে চমক ইংলিস

জন্ম ইংল্যান্ডে হলেও ১৪ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জশ ইংলিস। গত দুই বছর ব্যাট হাতে আগুনে ফর্মে আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। বিগ ব্যাশ, শেফিল্ড শিল্ড কিংবা ইংল্যান্ডে চলমান ভাইটালিটি ব্লাস্ট, দ্য হান্ড্রেড-যেখানেই হোক রানের কোনো কমতি নেই তার। টপ অর্ডারের পাশাপাশি মিডল অর্ডারেও সাবলিল। তাই নির্বাচকরাও নজর রাখছিলেন তার উপর। কিন্তু সুযোগ দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত ২৭ বছর বয়সি ইংলিসকে বিশ্বকাপ দলে ডেকে চমকই দিল অস্ট্রেলিয়া।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে ধুকছে অজিরা। তবে ইংলিসের ফরম নতুন আশা দেখাচ্ছে তাদের।  টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে দুই সেঞ্চুরিসহ ৪৮.২৭ গড় ও ১৭৫.৮২ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৫৩১ রান করেছেন ইংলিস। অ্যারন ফিঞ্চকে অধিনায়ক বানিয়ে ঘোষিত এই ১৫ সদস্যের এই দলে ফিরেছেন সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজে না খেলা ৬ ক্রিকেটার- প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার।  তবে বাদ পড়েছেন পেসার জাই রিচার্ডসন। মূল স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে সফর করবেন-ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস। অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা। রিজার্ভ : ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস।