কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ঝলসে গেছে দুর্বৃত্ত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন প্রাগপুর ইউনিয়ের বিলগাথুয়া গ্রামের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আবু বক্করের শরীর ঝলসে গুরুতর আহত হয়। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সা নিচ্ছে বলে জানা গেছে।

প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করেছিল, সে সময় তার বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবু বক্কর (৪২) আহত হয়। আহত আবু বক্কর এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও তিনি জানিয়েছেন।