স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কর্পোরেশনের প্রধান কার্যালয় থেকে বৃহস্পতিবার দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, মহাব্যবস্থাপকগণসহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি