ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে ---------- জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমানে করোনার ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। সবার আগে দেশের সব নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে দেশের ২ কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত ১০ হাজার টাকা করে অনুদান দিতে হবে। এর আগে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করে সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা জাপার সদস্য-সচিব জাহিদ হাসান লিমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।